Back to blog
July 2, 20232 min read1859 views

ইউএস-বাংলার ঢাকা-দিল্লি ফ্লাইট শুরু জুলাইয়ে

ভারতের রাজধানী দিল্লিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। জুলাই মাসের শেষের দিকে সংস্থাটি দ্বাদশ আন্তর্জাতিক গন্তব্য হিসেবে দিল্লি রুটে প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করবে।

ইউএস-বাংলার  ঢাকা-দিল্লি ফ্লাইট শুরু জুলাইয়ে

ভারতের রাজধানী দিল্লিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। জুলাই মাসের শেষের দিকে সংস্থাটি দ্বাদশ আন্তর্জাতিক গন্তব্য হিসেবে দিল্লি রুটে প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করবে।

ঢাকা-দিল্লি রুটে প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করবে। দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য দিল্লিতে প্রতি সোম, মঙ্গল, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। রাজধানী দিল্লি হবে ইউএস-বাংলার সরাসরি ভারতে পরিচালিত তৃতীয় গন্তব্য। বর্তমানে ভারতের কলকাতা ও চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে ভারতের রাজধানী দিল্লিতে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত দু’দেশের বন্ধনকে আরো বেশি সুদৃঢ় করবে বলে মনে করছে ইউএস-বাংলা।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ভারতের রাজধানী দিল্লিতে ইউএস-বাংলা এয়ারলাইনস বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ১৯টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে আটটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট। আগামী আগস্টের মধ্যে ইউএস-বাংলার বহরে প্রথমবারের মতো দুটি এয়ারবাস ৩৩০ যোগ করতে যাচ্ছে, যা দিয়ে চলতি বছর ঢাকা থেকে জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

চেন্নাই, কলকাতা ছাড়া বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মালে, পর্যটকবান্ধব অন্যতম গন্তব্য ব্যাংকক ও চীনের অন্যতম বাণিজ্যিক শহর গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

T

Written by

Trip Begin

Member of the Trip Begin editorial team, covering travel news, destination guides, and booking insights to help you travel smarter.

Share this article